Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসেবে সকলের দোয়া চান খালিদ হোসেন

নাগরপুর প্রতিনিধি: আসন্ন ১৭ ই অক্টোবর টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৮ নং নাগরপুর ওয়ার্ড থেকে সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাগরপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, নাগরপুর আওয়ামীলীগের দুঃসময়ের আস্থাভাজন ও পরীক্ষিত কর্মী এবং নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা. মোঃ আঃ হাই সাহেবের সুযোগ্য সন্তান মোঃ খালিদ হোসেন।

ইতিমধ্যেই তিনি নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সমর্থন নিয়ে পূর্ণ প্রচারণায় নেমেছেন সেই সাথে জনগণও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।

প্রত্যেকদিনই নাগরপুর উপজেলায় অবস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সম্মানিত সদস্যদের সাথে মতবিনিময় করছেন।

এ বিষয়ে মো: খালিদ হোসেন এর সাথে গণমাধ্যমের কথা হয়। তিনি গণমাধ্যমকে জানান- আমি আসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী। উক্ত নির্বাচনে যদি সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে নিজেকে নাগরপুরের অসহায়, নিপীড়িত, বঞ্চিত মানুষের সেবায় নিজেকে পরিপূর্ণভাবে উৎসর্গ করব, ইনশাআল্লাহ। যদিও আমি জন্ম লগ্ন থেকেই নাগরপুরের মাটি ও মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

আগামী ১৭ ই অক্টোবর ২০২২ জেলা পরিষদ নির্বাচনে নাগরপুরের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version