Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা পু‌লি‌শের ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ এসআই মনিরুজ্জামান

নিউজ ডেস্ক:টাঙ্গাইল জেলা পু‌লি‌শের ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন মো. ম‌নিরুজ্জামান।

গেলো ফেব্রুয়ারি মাসের ওয়ারেন্ট তামিলের ভি‌ত্তি‌তে ম‌নিরুজ্জামান‌কে শ্রেষ্ঠ এসআই নির্বা‌চিত করা হয়।

তি‌নি বর্তমা‌নে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) হি‌সে‌বে কর্মরত র‌য়ে‌ছেন।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসেও তিনি শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন।

মঙ্গলবার (১৫ মার্চ) টাঙ্গাইল জেলা পু‌লিশের মাসিক অপরাধ দমন সভায় এসআই ম‌নিরুজ্জামা‌নের হা‌তে সম্মাননা ক্রেস্ট তু‌লে দেয়া হয়।

এসময় টাঙ্গাই‌লের পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version