Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সালেক, সম্পাদক শাহজাহান

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি খান মোহাম্মদ সালেক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজাহান মিঞা।

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়। নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রতন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন জামাল, সহ সভাপতি হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক খন্দকার আছাব মাহমুদ, যুগ্ম সম্পাদক শাহনাজ পারভীন এলিস, সাংগঠনিক সম্পাদক রুমি আক্তার পলি, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ রানা, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, দফতর সম্পাদক তৌফিক অপু, নারী বিষয়ক সম্পাদক নাজনীন লাকী।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, রফিকুল ইসলাম রতন, গাফফার মাহমুদ, আশরাফ আলী, তালুকদার হারুণ, সাখাওয়াত হোসেন বাদশা, জীবন ইসলাম, শেখ এনামুল হক, ফিরোজ মান্না এবং ইলিয়াস হোসেন।

সভার শেষে বিদায়ী কমিটির সভাপতি তালুকদার হারুণ এবং সাধারণ সম্পাদক ফিরোজ মান্না নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version