Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল ডিসি লেক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল শহরের কোর্ট চত্বর ডিসি লেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন-টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। এসময় লেকের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল শহরসহ সদর উপজেলার বিভিন্ন খাস জমিসহ সরকারি জমি উদ্ধার পরিচালনা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) নির্দেশে ডিস্ট্রিক্ট লেকের পাশে যে সকল অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।

তিনি বলেন, এখানে রয়েছে জজ কোর্ট, ডিসি অফিস, সার্কিট হাউজ, হ্যালি প্যাড এবং পাশেই রয়েছে লেক। যা সৌন্দর্য কাজে ব্যবহৃত হচ্ছে এবং ফুটপাত দখল করার জন্য প্রতিনিয়ত এ রোডে যানজটের সৃষ্টি হতো। এ জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version