Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন তৃতীয় ধাপে টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা এ. এইস. এম কামরুল হাসানের হাতে তিনি দলীয় মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, আইন বিষয়ক সম্পাদক এস আকবার খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়র হোসেন বাবুল, বাস কোস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা এ. এইস. এম কামরুল হাসান জানান, তৃতীয় ধাপে আগামী (৩০ জানুয়ারি) টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version