Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল পৌর নির্বাচন: পুনরায় ভোটগ্রহণের দাবি পরাজিত কাউন্সিলর প্রার্থীদের

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণের দাবি করেছেন পৌরসভার ১৮টি ওয়ার্ড পরাজিত কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ এনে তারা এ দাবি জানান।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি)দুপুরে এ দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

টাঙ্গাইল পৌরসভার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ সম্মেলনে তারা অভিযোগ করেন, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে চরম অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপি করা হয়েছে।

প্রশাসনের সহযোগিতায় তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (বিজয়ী) লোকজন এভাবে নিজেদের বাক্সে ভোট নিয়ে বিজয়ী হয়েছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলর প্রার্থী বাবুল সিদ্দিকী, আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version