Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে কৃষি মন্ত্রী ড.আবদুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মধ্যে টাঙ্গাইল-০৮ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-০৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-০২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র জামিলুর রহমান মিরনসহ জেলা, পৌর আওয়ামী লীগ নেতাকর্মী, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version