Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জায়গা উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দখলকৃত জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান জানান, দীর্ঘদিন যাবত টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন এই স্কুলের জায়গা পাশের বসতি মতিয়ার রহমানের দখলে ছিলো।

বুধবার উচ্ছেদের বিষয়ে নোটিশের মাধ্যমে তাকে অবগত করা হয়েছে। বৃহস্পতিবার এসে অবৈধ দখল উচ্ছেদ করে টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কতৃপক্ষকে উদ্ধারকৃত জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version