Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল শহরে তৃতীয় দিনের মতো প্রশাসনের ১৪৪ ধারা চলছে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে জেলা প্রশাসনের দেয়া ১৪৪ ধারা তৃতীয় ও শেষ দিনের মতো চলছে টাঙ্গাইল পৌর শহরে। শনিবার (২৩ নভেম্বর) ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। আজ শনিবার (২৩ নভেম্বর) পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল্লাহ।

শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থতি মোকাবেলা করতে পুলিশ তৎপর রয়েছে। শহরের অধিকাংশ প্রবেশ দ্বারে পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী করছে।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি ঘোষনা করে। এদিকে একই দিনে নির্যাতিত আওয়ামী পরিবার এবং টাঙ্গাইল সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে সংঘর্ষের সম্ভাবনা ও আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version