Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের পিসিআর ল্যাবের উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় এ ল্যাবের উদ্বোধন করেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন মিঞা, জেনারেল হাসপাতালের পরিচালন সদর উদ্দিন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিকুল ইসলাম সজীব প্রমুখ।

প্রতিদিন এই ল্যাবে ৯২ টি নমুনা পরীক্ষা করা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version