Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নতুন কমিটি ঘোষণা

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নতুন ৪৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ই আগষ্ট) সকালে  পুরাতন বাসট্যান্ড  শর্মা হাউজে এ   প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ দিবস উপলক্ষে পতাকা উত্তোলন,  কবুতর উড়ানো,কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন উপদেষ্টা ও বাংলাদেশ সচেতন নাগরীক ফোরামের মহাসচিব বিপ্লব দত্ত পল্টন, উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাইদুর রহমান সুইট, টাঙ্গাইল প্রতিদিন পএিকার সম্পাদক মোঃমোস্তাক হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান রুবেল প্রমুখ অংশ নেন।

আলোচনা শেষে ওই সংগঠনের  নতুন কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।  কমিটিতে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং বাবুল হোসেন কে সম্পাদক করে ৪৯ বিশিষ্ট এক কমিটি অনুমোদন করেন উপদেষ্টা মন্ডলি ও প্রতিষ্ঠা পরিচালক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোতালেব হোসাইন নিরব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version