Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল হাসপাতালে জ্বর সর্দি কাশির রোগী ভর্তি করা হয় না

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশি রোগীদের আর হাসপাতালে ভর্তি করা হয় না।

গত এক সপ্তাহে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রায় ২৫০ শয্যায় জ্বর ও সর্দি কাশি রোগীদের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে তাদের বাসা থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, এর আগেও জ্বর ও সর্দি-কাশি নিয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিল তারাও হাসপাতাল থেকে চলে গিয়ে বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version