Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল-০৭ উপনির্বাচনে নৌকার টিকিট পেতে মরিয়া ৮ প্রার্থী

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) শূন্য ঘোষিত আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ৮ জন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করেছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে বিভিন্ন মাধ্যমে তদবিরও করছেন এই প্রত্যাশীরা।

এ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যকরী সদস্য অব: মেজর খন্দকার এ. হাফিজ, কার্যকরী সদস্য খান আহমেদ শুভ, প্রয়াত একাব্বর হোসেন এমপি’র সহধর্মিণী ও উপজেলা আ.লীগের সদস্য ঝর্ণা হোসেন, এমপি পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)।

ইসি সুত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর, যাচাই-বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ও প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

প্রসঙ্গত, টানা চারবারের এমপি একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version