Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে শেষ মুহূত্যে ফুরফুরে মেজাজে সোহেল : দুশ্চিন্তায় লিয়াকত

News Tangail

নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে এবার মুখোমুখি হচ্ছেন অাওয়ামী লীগের প্রার্থী ও ঐক্যফ্রন্টের প্রার্থী।

এ অাসনে অাওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ও তার প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ থেকে প্রদত্যাগ করে কৃষক শ্রমিক জনতালীগে যোগদান করা ঐক্যফ্রন্টের প্রার্থী লিয়াকত আলী। বর্তমানে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সংসদ সদস্য সোহেল হাজারী ফুরফুরে মেজাজে। তবে নানান কারণে ভালো নেই প্রতিপক্ষ লিয়াকত আলী। কিন্তু ভোটের মাঠে থাকলেও নানা কারনে মাঠ জমাতে পারেননি ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী লিয়াকত অালী । দীর্ঘ ১০ বছর আওয়ামী লীগের রাজনীতি করে নৌকা প্রতিকের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।

মনোনয়ন না পেয়ে অাওয়ামী লীগ থেকে পদত্যাগ করে কৃষক শ্রমিক জনতালীগে যোগদান করে ভাগিয়ে নেন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতিক। ফলে ভোটের সময় এসে নেতাকর্মীদের সংগঠিত করতে পারছেন না। এর ওপর পড়েছেন কর্মী সঙ্কটে। এ অাসনে তার পোস্টারের সংখ্যা দেখা যায়নি বললেই চলে । এছাড়াও বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার অাতঙ্কে দিন কাটাচ্ছেন। ফলে প্রচার প্রচারণা জমিয়ে তুলতে নেতাকর্মী খুব একটা পাননি তিনি ।

এদিকে, রাগ, ক্ষোভ, অভিমান ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা । মনোনয়ন পাওয়ার জন্য একযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল হাজারীর বিরোধিতাও করেছিলেন অনেকে । সোহেল হাজারীকে মনোনয়ন দেয়ার পর তারা এখন একযোগে মাঠে কাজ করছেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version