নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। শুক্রবার (৯ নভেম্বর) দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন।
ঢাকা বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নিকট থেকে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশী সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম বিক্রি মনিটরিং করবেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।’
এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

