মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাই‌লে ঘুষ গ্রহণকা‌লে হা‌তেনা‌তে রাজস্ব কর্মকর্তা আটক

টাঙ্গাই‌লে ঘুষ গ্রহণকা‌লে হা‌তেনা‌তে রাজস্ব কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাই‌লে ব্যবসায়ীর কাছ থে‌কে ঘুষ গ্রহণকা‌লে হা‌তেনা‌তে সহকা‌রি রাজস্ব কর্মকর্তা‌কে আটক ক‌রেছে দুর্নীতি দমন ক‌মিশন (দুদক)। আজ দুপু‌রে দুদ‌কের এক‌টি দল গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে টাঙ্গাইলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সা‌র্কেল-২ কার্যালয়ে অ‌ভিযান চা‌লি‌য়ে সহকা‌রি রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ফের‌দৌস‌কে টাকাসহ আটক করে। আটক মারুফ রাজশাহী জেলার রাজপাড়া থানার ল‌ক্ষিপুর গ্রা‌মের মোস‌লেম আলী শে‌খের ছে‌লে।

জানা যায়, জেলার ভুঞাপুর উপ‌জেলার এক ব্যবসায়ীর কাছ থে‌কে মোটা অ‌ঙ্কের ঘুষ দাবি ক‌রেন টাঙ্গাই‌লের সা‌র্কেল-২ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর সহকা‌রি রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ফের‌দৌস। প‌রে ওই ব্যবসায়ী ১৫ হাজার টাকা দি‌তে রা‌জি হয়।

বিষয়‌টি জান‌তে পে‌রে দুদ‌কের এক‌টি দল অ‌ভিযান প‌রিচালনা ক‌রে টাকাসহ মারুফ‌কে হা‌তেনা‌তে আটক ক‌রে। দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, তাদের কাছে অভিযোগ ছিল নতুন ভ্যাট আইনের আওতায় ১৩ ডিজিটের ভ্যাট রেজিষ্ট্রেশন করার জন্য ঘুষ দাবী করছে ভ্যাট কর্মকর্তা।

এই খবরের ভিত্তিতে তারা টাঙ্গাইল কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অভিযান পরিচালনা করেন। এসময় ঘুষের ১৫ হাজার টাকা সহ রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌসকে আটক করেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে দুদকের আইনে মামলা দায়ের করা হবে। যদি এর সাথে আরো কেউ জড়িত থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular