Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাই‌লে চেয়ারম্যান প‌দের ব্যালট বই ছিনতাই, ভোট গ্রহণ স্থগিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাই‌লের বাসাই‌লে কে‌ন্দ্রে গুজব ছ‌ড়ি‌য়ে আত‌র্কিত হামলা চা‌লি‌য়ে চেয়ারম‌্যান প‌দের ৪০০ ব‌্যালট পেপার ছিনতাই ক‌রে‌ছে নৌকার কর্মী সমর্থকরা। এ‌তে ওই কে‌ন্দ্রে ভোটগ্রহণ স্থা‌গিত করা হ‌য়ে‌ছে।

বুধবার (৫ জানুয়া‌রি ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার ফুল‌কি ইউ‌নিয়নের জ‌শিহা‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে নৌকা প্রার্থীর সমর্থকরা চেয়ারম‌্যান প‌দের চার‌টি ব‌্যালট বই ছিনতাই ক‌রে নি‌য়ে যাওয়ার ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, কে‌ন্দ্রে সুষ্ঠভা‌বে ভোটগ্রহণ হ‌চ্ছিল। হঠাৎ নৌকা প্রার্থীর কর্মী সমর্থকরা দল বে‌ধে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে ব‌্যালট পেপার নি‌য়ে সিল মার‌তে থা‌কে।

ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিজাই‌ডিং কর্মকর্তা সা‌জেদুল আলম ব‌লেন, কে‌ন্দ্রের বাই‌রে উ‌ত্তেজনা দে‌খে ভোটগ্রহণ স্থ‌গিত করা হয়। পরে গুজব ছ‌ড়ি‌য়ে নৌকার লোকজন বু‌থে প্রবেশ ক‌রে চার‌টি ব‌্যালট পেপার বই ছিনতাই ক‌রে নি‌য়ে যায়। এ‌তে নির্বাচ‌নে দা‌য়িত্বরত পু‌লিং ও অন‌্যান‌্য আত‌ঙ্কিত হ‌য়ে প‌রে এক‌টি রু‌মে আশ্রয় নেয়। প‌রে কে‌ন্দ্রে র‌্যাব প্রবেশ কর‌লে কিছুটা প‌রি‌বেশ শান্ত হয়। ত‌বে চার‌টি ব‌্যালট বই‌য়ের ম‌ধ্যে এক‌টি বই‌য়ের শুধু মু‌রি পাওয়া গে‌ছে ত‌বে ব‌্যালট পেপার পাওয়া যায়‌নি। ফ‌লে কে‌ন্দ্রে ভোটগ্রহণ স্থ‌গিত রয়ে‌ছে।

তি‌নি আ‌রো ব‌লেন, এই ঘটনায় আ‌মিসহ নির্বাচনের ভোটগ্রহণ দা‌য়ি‌ত্বে নি‌য়ো‌জিতরা আত‌ঙ্কিত হ‌য়ে প‌ড়ে‌ছে।

উপ‌জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার ম‌নি শংকর রায় ব‌লেন, জ‌শিহা‌টি সরকা‌রি প্রাথ‌মিক কে‌ন্দ্রে ভোটগ্রহণ প্রাথ‌মিকভাবে স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। ওই কে‌ন্দ্রের ব‌্যালট পেপার উদ্ধা‌রে প্রশাসন কাজ কর‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version