Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাই‌লে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষ

News Tangail

নিউজ ডেস্ক:টাঙ্গাইলের ঘাটাই‌ল পৌরসভা নির্বাচ‌নে ভোট দেয়াকে কেন্দ্র করে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী সমর্থক‌দের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন আহত হয়ে‌ছেন।

আহতরা কাউ‌ন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকার (‌বোতল প্রতী‌ক) এর এজেন্ট ও সমর্থক। এ‌তে কিছু সম‌য়ের জন‌্য ভোটগ্রহণ স্থ‌গিত থা‌কে ওই কে‌ন্দ্রে।

রোববার সকাল সা‌ড়ে দশটার দি‌কে পৌরসভার দারুস সুন্নাহ হা‌ফি‌জিয়া ও নুরানী মাদরাসা এবং এ‌তিমখানা কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।

বোতল প্রতী‌কের কাউ‌ন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকার বলেন, প্রতিপক্ষের লোকজন ভোটারদের ভোট নিজেরাই দিয়ে দিচ্ছে। এর প্রতিবাদ কর‌লে তারা অত‌র্কিতভা‌বে হামলা ক‌রে। এ‌তে বোতল প্রতী‌কের এ‌জেন্ট ও আমার ছোট ভাই মাথায় আঘাত পে‌য়ে হাসপাতালে ভ‌র্তি হ‌য়ে‌ছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হো‌সেন ব‌লেন, কেন্দ্রে তেমন কোন ঘটনা ঘটে‌নি। এই কেন্দ্রে বিপুল ভোটার উপ‌স্থি‌তি রয়েছে। এটাকে কেন্দ্র করে ছোটখাটো উত্তেজনা ছিল। পরে সে‌টি নিরসন করা হয়ে‌ছে। এখন পর্যন্ত কোন জায়গায় অপ্রী‌তিকর ঘটনা ঘটে‌নি। এই কে‌ন্দ্রে আহত হওয়ার কোন খবর জানা নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version