Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেলেন বিজয়

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের পাঠকপ্রিয় পত্রিকা সাপ্তাহিক পূবার্কাশ-এর টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন এনায়েত করিম বিজয়। তিনি পত্রিকাটির স্টাফ রিপোর্টার। গত শুক্রবার (২০ ডিসেম্বর) পত্রিকাটির বার্ষিক সম্মিলন অনুষ্ঠানে কর্তৃপক্ষ বর্ষসেরা সাংবাদিকের নাম ঘোষণা করেন।

এরআগে তিনি বাংলা ট্রিবিউনের দেশসেরা সাংবাদিকের পুরস্কার পান। এছাড়াও তিনি টিনিউজবিডি-এর বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন।

পূবার্কাশ পত্রিকাটির বার্ষিক সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের কবি, বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। এছাড়াও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতাদর্শে প্রতিষ্ঠিত সাপ্তাহিক হক কথা-এর সম্পাদক সৈয়দ ইরফানুল বারী, পূবার্কাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদ, বার্তা সম্পাদক ও বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক রাশেদ রহমান, মাইটিভির প্রধান বার্তা সম্পাদক খান মোহাম্মদ সালেক। এ বছর চারজনকে বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার দেয়া হয়। পরে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version