Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ডিজিটাল বাংলাদেশের সর্ব বৃহৎ অনলাইন ভিত্তিক মডেল মেডিসিন শপ স্থাপন প্রশিক্ষন

News Tangail

নিউজ ডেস্ক: বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (পিসিবি), ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এবং বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সার্বিক সহযোগীতায় ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ্ (এমএসএইচ) এর বেটার হেলথ্ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্পের সরাসরি তত্বাবধায়নে দেশের ৩২ টি জেলায় মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

ট্রেনিং কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে ৪র্থ ব্যাচের প্রশিক্ষন টাঙ্গাইল জেলা থেকে ৩৫ জন প্রশিক্ষনার্থীর উপস্থিতিতে ৯ই নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে ২১ নভেম্বর রবিবার পর্যন্ত একটানা ১২দিন (শুক্রবার ব্যাতিত) চলবে। প্রশিক্ষন কার্যক্রম প্রতিদিন দুপুর ২টা ৩০মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

উক্ত প্রশিক্ষন কর্মসূচীর অর্থায়ন করেছে ব্রিটিশ সরকারের ফরেন কমন-ওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। উক্ত প্রশিক্ষন কার্যক্রমের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এক নির্ভীক সৈনিক এম.এস.এইচ এর (টি এফ এম)জনাব সৈয়দ সরিফুল হক (বি এইচ বি প্রকল্প)। তার ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক সহায়তার মাধমে প্রশিক্ষণটি আরও ফলপ্রশু হয়ে উঠেছে।

ঔষধের গুনগত মান ঠিকরেখে গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিত করনের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রনে ফার্মাসিষ্ঠ ও ফার্মেসি টেকনিশিয়ানদের কার্যক্রম নিয়ে এই প্রশিক্ষনটির আয়োজন করা হয়েছে।

ওষুধ সঠিকভাবে ডিসপেন্সিং অর্থ শুধুমাত্র রোগী বা গ্রাহককে ওষুধ দেওয়া নয়। ওষুধ ডিসপেন্সিং মূলত স্বাস্থ্যসেবা প্রদানের সর্বশেষ ধাপ যেখানে রোগী, গ্রাহক সেবাদানকারী ডিসপেন্সারের সাথে মুখোমুখি হন। এখান থেকে একজন ডিসপেন্সার সঠিক রোগীদের, সঠিক ওষুধ, সঠিক মাত্রা, সঠিক পরিমানে, সঠিক মোড়কে প্রদান করে। ডিসপেন্সিং এর উপর অনেক সময় রোগীর বা গ্রাহকের চিকিৎসার ফলাফল নির্ভর করে অর্থাৎ রোগী ভালো হবে কিনা বা কত দ্রুত ভালো হবে তা সঠিক ডিসপেন্সিং এর উপর নির্ভর করে।

করোনাকালীন সময়ে এম.এস.এইচ (বিএইচবি) প্রকল্পের দক্ষ পরিচালনায় জুম এর মাধ্যমে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং ঔষধ ব্যবসায়ী ও ফার্মেসী টেকনিশিয়ানদের মাঝে সাড়া জাগিয়েছে, তাই ট্রেনিংটি ধারাবাহিক ভাবে চলমান থাকবে। উক্ত ট্রেনিং এর জন্য টাঙ্গাইল জেলার কোন সি গ্রেড ফার্মেসী টেকনিশিয়ান এর বৈধ ড্রাগ লাইসেন্স ও মডেল মেডিসিন শপ স্থাপন এর জন্য ১২০ স্কয়ার ফুট দোকান থাকলে নিন্ম লিখিত নাম্বারে যোগাযোগ এবং কোন পরামর্শ থাকলে তা দিয়ে সহযোগীতা করতে পারবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version