খাবারের রেস্টুরেন্ট। কিন্তু ভেতরে ঢুকলেই ভিন্ন পরিবেশ। জোড়ায় জোড়ায় বসা তরুণ-তরুণী। বেশিরভাগই লিপ্ত অসামাজিক কর্মকাণ্ডে। পরিবার নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বিব্রত সাধারণ ভোক্তা। খাবারের নয় অনৈতিক কাজেই সুব্যবস্থা করেছে অনেক রেস্তোরাঁ। এ কারণে ঢাকার ৫টি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার ধানমন্ডির কে বি স্কয়ারে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এই ৫ রেস্টুরেন্ট হলো- ডিএসএসমেইক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা, এলটিটিউট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, ডিএমজিআই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, ব্লাক পেপারকে ৩০ হাজার টাকা এবং গেম অনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সার্বিক তদারকি করেন অধিদফতরের ঢাকাবিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করে র্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১ ও ১১) সদস্যরা।
মনজুর মোহাম্মাদ শাহরিয়ার বলেন, ধানমন্ডির কে বি স্কয়ারে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। বেশিরভাগ প্রতিষ্ঠানের ভেতরে গিয়ে দেখা যায়, আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণীরা বসে আছেন। নিজস্ব ঐতিহ্য ভুলে বিজাতীয় সংস্কৃতি চালু করেছে রেস্টুরেন্টগুলো। খাবার বিক্রির চেয়ে অনৈতিক কার্মকাণ্ডে বেশি উৎসাহ দিচ্ছে। এসব রেস্টুরেন্টে পরিবার নিয়ে গিয়ে বিব্রত হচ্ছেন সাধারণ ভোক্তারা। খাবারের প্রতিষ্ঠান বললেও খাওয়ার পরিবেশ নেই।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
