Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কি.মি. যানজট

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বিষয়টি বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

ওসি সফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনা হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি সরাতে সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version