Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের চেকপোস্ট-তল্লাশি

নিউজ ডেস্ক: ঢাকায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে গিয়ে দেখা যায়, পুলিশ প্রতিটি গাড়ি ও যাত্রীদের তল্লাশি করছে। এই পথ দিয়েই উত্তরবঙ্গের সব গাড়ি ঢাকায় প্রবেশ করে থাকে। ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য সন্দেহভাজন মোটরসাইকেল, পিকআপ, দূরপাল্লার বাস, ট্রাক গতিরোধ করে জিজ্ঞাবাদ ও তল্লাশি করছে।

পুলিশ দূরপাল্লার বাস গতিরোধ করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ, ব্যাগ, বস্তা, মুঠোফোন চেক করছে। এতে যাত্রী ও চালকেরা অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। অপরদিকে, গাজীপুর টঙ্গীতেও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

এসআই পরিবহনের সহকারী বলেন, এখন পর্যন্ত টাঙ্গাইল, মির্জাপুর ও কালিয়াকৈর চন্দ্রায় পুলিশের চেকপোস্ট চোখে পড়েছে। তারা আমাদের জিজ্ঞাবাদ করছে। ঢাকায় ১০ তারিখের বিএনপির সমাবেশ বলেই এমনটা হচ্ছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সে জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। চেকপোস্টের মাধ্যমে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version