নিজস্ব প্রতিনিধি: ঈদের ছুটি শুরু হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে উত্তরের পথে যানবাহন চলাচল করছে ধীর গতিতে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত থেকেই মহাসড়কটিতে অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা যায়।
যাত্রীরা জানান, মঙ্গলবার রাত থেকে অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর পৌলী সেতু পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। খোলা ট্রাক ও ব্যক্তিগত যানবাহন করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।
পুলিশ জানান, মঙ্গলবার রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। যানবাহনের চাপ আরও বাড়তে পারে। মহাসড়কটিতে যাতে যানজটের সৃষ্টি না হয়, সেদিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

