Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির বাড়তি চাপ

নিজস্ব প্রতিনিধি : ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ সোমবার (৩জুন) যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনো কোথাও কোন যানজটের খবর পাওয়া যায়নি । একাধিক গাড়ি চালক জানান, এখনও কোথাও যানজট পাইনি। এ রুটে আজ পোশাক শ্রমিকরা ফিরবে। ফলে দুপুরের পর থেকে যানজটের সম্ভাবনা রয়েছে। এদিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পর্যন্ত সিঙ্গেল লেন হওয়ায় এ রুটে যানজটের আশঙ্কা করছে চালক ও যাত্রীরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন জানান, গতকালের তুলনায় আজ গাড়ির বাড়তি চাপ রয়েছে। তবে কোথাও যানজট নেই। দুপুর পর থেকে গাড়ির চাপ আরও বাড়তে পারে।

তিনি আরও জানান,’রবিবার (২ জুন) সকাল ৬টা থেকে আজ সোমবার (৩ জুন) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ হাজার ৫৬৭ টি গাড়ি পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১কোটি ৯৮লাখ ৪৪ হাজার ৯৬০টাকা।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version