Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব সাঈদ মোঃ লুতফুল্লাহ মহোদয়ের সভাপতিত্বে টাঙ্গাইলরেলস্টেশনে আজকের অবস্থান কর্মসূচী পরিচালনা করেন কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন যুগ্ম-আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, সাইদুর রহমান মিন্টু, কমিটির সদস্য নাসরিন জাহান খান বিউটি, রাকিব হায়দার, লায়ন জাহাঙ্গীর আলম, কামরুন্নাহার মুন্নি, ডা. জহিরুল ইসলাম, তালাশ খানসহ সাংবাদিক মোজাম্মেল হক, আহমেদ শুভ, লায়ন দ্বীপ, উজ্জ্বল মিয়া প্রমূখ।

টাঙ্গাইল রেলস্টেশনে আজকের অবস্থান কর্মসূচী সফল করতে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ মোঃ লুতফুল্লাহ মহোদয়সহ ট্রেন আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ঢাটারেবাক এর সদস্য সচিব  সাজ্জাদুর রহমান খোশনবীশ ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version