Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-৫ উপ-নির্বাচন: বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা, সাংবাদিকসহ আহত ১০

অনলাইন ডেস্ক, টাঙ্গাইল: ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কদমতলী থানা ৬১ নং ওর্য়াড কুদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় কদমতলী থানা ৬১ নং ওর্য়াড কুদারবাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।

হামলার পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিন এ সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য। এসময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন আহত মঞ্জুর মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version