Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তরুণীকে গণধর্ষণ : এমসি কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণীকে গণধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
শনিবার (২৬ সেপ্টম্বর) তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও হোস্টল সুপার প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীকে প্রধান করা হয়।
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ বলেন, কলেজের হোস্টেলের অভ্যন্তরে ঘটে যাওয়া এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের এমসি কলেজে হোস্টেলে স্বামীর সামনে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ধর্ষণের শিকার তরুণী স্বামীকে নিয়ে এমসি কলেজ ঘুরতে গিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ এমসি কলেজের হোস্টেল থেকে ওই দম্পতিকে উদ্ধার করে।
এদিকে তরুণীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত ৩টার দিকে এসএমপির শাহপরাণ থানায় ওই তরুণীর স্বামী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার আসামিরা হচ্ছে, এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর, শাহ রনি, অর্জুন, মাহফুজ, রবিউল ও তারেক। অভিযুক্ত নেতাকর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version