Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তর্ক-বিতর্ক, এখনো সিঙ্গেল শাকিব-বুবলী!

ছবি: ইন্টারনেট।

অনলাইন থেকে, বিনোদন: শাকিব খান-বুবলীর বিয়ে ও সন্তান নিয়ে ক’দিন ধরেই তোলপাড় স্যোশাল মিডিয়াসহ সারাদেশ। সন্তান শেহজাদ খান বীরের ছবিও প্রকাশ করেছেন এই দুই তারকা। এত আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্কর পরেও একসঙ্গে শুটিংয়ে ফিরেছেন তারা।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শনিবার (১ অক্টোবর) সকাল থেকে শুটিং করছেন। হোটেলের লবিতে ব্যস্ত সময় পার করছেন তারা। তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির রোমান্টিক গানের শুটিংয়ের মাধ্যমেই শেষ হবে এর কাজ।

শুটিংয়ের প্রয়োজনেই একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই তারকাদ্বয়। তারপরও তাদের নিয়ে গুঞ্জন যেন স্রোতের মতো গতিশীল। বিশেষ করে ১ অক্টোবর শাকিব ও বুবলী তাদের ফেসবুক পেজ-এ শুটিংয়ের ছবি প্রকাশের পর থেকেই গুঞ্জনের পালে আরও বেশি হাওয়া লেগেছে। দুজনেই শুটিংয়ের ছবি প্রকাশ করেছেন। কিন্তু দুজনের একসঙ্গে থাকা কোনো ছবি প্রকাশ করেনি তারা। দুজনেই আলাদা আলাদাভাবে দুজনের সিঙ্গেল সিঙ্গেল ছবি প্রকাশ করেছেন স্যোশাল হ্যান্ডেলে।

তাহলে কি শুধুমাত্র সিনেমার কাজটি শেষ করার জন্যই পেশাগত জায়গা থেকে একে অন্যের সংস্পর্শে এসেছেন? নাকি আলোচনায় থাকতেই এমন সিঙ্গেল ছবি প্রকাশ করেছেন শাকিব ও বুবলী। সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা।

পুত্র সন্তান বীরে’র ছবি প্রকাশের পর থেকেই শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদিন গায়েব ছিলেন শাকিব-বুবলী। বাতিল করেছেন ঐ দিনের সকল সিডিউল। তবে শনিবার সকাল থেকে ঠিকই কড়া নিরাপত্তায় শাকিব-বুবলীর শুটিং চলছে। ফের একসঙ্গে কাজে ফেরা প্রসঙ্গে কোনো মন্তব্য মেলেনি দুজনের পক্ষ থেকে। এমনকি নির্মাতাও চুপ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version