Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তীব্র শীতে উত্তাপ ছড়াচ্ছেন জয়া আহসান

কয়েক দিন ধরেই হাড় কাঁপানো শীতে কাঁপছে গোটা দেশ। কুয়াশা আর হিম হাওয়ায় কাবু হয়ে পড়েছে আট থেকে আশি। তীব্র এই শীতের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন দুই বাংলার জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী জয়া আহসান।

রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী তার ফেসবুক পেজে কনকনে শীতেও উন্মুক্ত বক্ষ যুগলের চারটি ছবি শেয়ার করে তুমুল উষ্ণতার পারদ ছড়িয়ে ভাইরাল হয়েছেন।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি কালো টপস, সঙ্গে সিলভার রঙের স্কার্ট পরে ক্যামেরায় পোজ দিয়েছেন জয়া। চুলগুলো পেছনে খোপা করেছেন। গায়ে কোনো জুয়েলারি না পরলেও কানে নজরকাড়া টপ পরেছেন। ন্যুড মেকআপের সঙ্গে মিল রেখে লিপস্টিক লাগিয়েছেন। তবে চোখ দুটি বেশ ভারি করে সাজিয়েছেন।

ছবিতে জয়ার চোখ থেকে গলে পড়ছে জ্বলজ্বলে আবেদন। তাতেই ‘নেশা’ লেগেছে নেটিজেনদের মনে। এ যেন তীব্র শীতেও উষ্ণতার পরশ, অন্তত মন্তব্যর ঘরে চোখ রাখলে এমনটিই দেখা যাচ্ছে।

জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন, জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে। এজন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা।

তবে এই প্রথম নয়, শীত হোক কিংবা গ্রাষ্ম- জয়া আহসান প্রায়ই এভাবে সোশ্যাল মিডিয়া গরম করে রাখেন তার নানা রঙের ও ঢঙের আবেদনময়ী সব ছবি পোস্ট করে। তাতে হুমড়ি খেয়ে পড়েন নেটবাসী।

কাজের ক্ষেত্রে সম্প্রতি ঢালিউড-টলিউড ছাড়িয়ে বলিউডের সিনেমায়ও নাম লিখিয়েছেন জয়া আহসান। সিনেমার নাম ‘করক সিং’। সেখানে জয়া অভিনয় করছেন নামকরা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে। জয়ার অভিষেক হিন্দি সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version