- অনলাইন থেকে: রাজধানীর শ্যামলীতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে করা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ আগস্ট) দুপুরে ব্যানারবিহীন এক মিছিল থেকে এ ভাঙচুর চালানো হয়। তবে গাড়িটি কোন থানার তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়েছে।
ওই মিছিল থেকে পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুর হয়েছে বলে শুনেছি। গাড়িটি কোন থানার তা এখনো নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে কাজ চলছে।
সূত্র: জাগো নিউজ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।