Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দক্ষিণ আফ্রিায় খুন হলেন মির্জাপুরের যুবক

ছবি- সংগৃহীত।

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় মনির নামে এক বাংলাদেশি যুবক দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। সে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের পলান মিয়া ছেলে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মনিরের ছোট ভাই আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আশিক জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মনিরের ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় মনির বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। তিনি একসাথে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে- মনিরের স্ত্রী ও স্কুল পড়ুয়া দুই কন্যা সন্তান রয়েছে। সে দীর্ঘদিন যাবত দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় রড-সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা করতেন।

মনিরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, কেউ শত্রুতা করে তার স্বামীকে ওই দেশের সন্ত্রাসী দিয়ে খুন করাতে পারে। তিনি আরও জানান, আগামী রবিবার (২০ ফেব্রুয়ারি) মনিরের মরদেহ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version