Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্তে ১৭ জনের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দেশটির রাজধানী জুবার কাছের একটি এলাকায়।

জানা গেছে, দেশটির স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত বিমানের একজন মাত্র আরোহী জীবিত রয়েছেন বলে জানা গেছে। তাকে গুরুতর আহতাবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটি আভেইল এবং ওয়াও শহরে একটি সংস্থার কর্মীদের বেতন নিয়ে যাচ্ছিল। এছাড়া বিমানটিতে বেশ কিছুসংখ্যক মোটরসাইকেল, যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল। ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version