Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দাড়ি-গোঁফে এ কোন সারা

গালভর্তি দাড়ি-গোঁফ নিয়ে পুলের ধারে রোদ পোহাচ্ছেন সারা আলী খান! নায়িকাকে এই রূপে দেখে রীতিমতো বিষম খেয়েছেন ভক্ত-অনুরাগীরা।

চলচ্চিত্র নির্মাতা হোমি আদাজানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বুধবার সকালে ইন্সটাগ্রাম স্টোরিতে সাইফকন্যা দাড়ি-গোঁফসহ এই ছবি শেয়ার করেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।

ছবিটি ফিলটারের সাহায্যে তোলা হয়েছিল। অভিনেত্রীর পরনে ছিল সাদা ক্রপ টপ ও বেগুনি প্যান্টি। পুলের ধারে বসে ছিলেন তিনি।

সারা আলী খান

নিজের উদ্ভট এই ছবিটি পোস্ট করে নায়িকা লেখেন, “খুঁজে বার করুন চিত্রগ্রাহককে। অনেক ধন্যবাদ হোমি স্যার, আমার নারীসত্তা এবং সৌন্দর্যকে সকলের সামনে ফুটিয়ে তোলার জন্য। শুভ জন্মদিন।” ছবিতে পুলের পিছনে থাকা কাচের দরজায় দেখা যাচ্ছিল নির্মাতা হোমির আবছা প্রতিবিম্ব।

‘লাভ আজ কাল’ অভিনেত্রী নির্মাতার সঙ্গে পুশ আপ করার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “দারুণ চাপ। অবসরের সময় নেই। গুপ্তধন খুঁজে পাবার মতো সুন্দর সকাল, সেই সাথে সীমাহীন সন্তুষ্টি। হোমস্টার জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। সর্বদা তরুণ, কর্মক্ষম, জীবন্ত ও প্রেরণাদায়ী থাকুন।”

সারার পাশাপাশি অভিনেত্রী হুমা কুরেশি ও রাধিকা মদনকেও শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

নির্মাতার সঙ্গে পুশ আপ করার একটি ভিডিও শেয়ার করেছেন সারা আলী খান

সারার ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা কম নয়। তার শেয়ার করা মেকআপ ও ভ্রমণ সংক্রান্ত রিলগুলি উপভোগ করতে ভক্তদের অনেকেই মুখিয়ে থাকেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

আগামীতে সারাকে বিক্রান্ত ম্যাসি এবং চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় দেখা যাবে। নির্মাতা লক্ষ্মণ উতেকরের সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন সারা, যেখানে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করবেন তিনি। এছাড়াও হোমির ‘মার্ডার মুবারক’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন ২৭ বছর বয়সী এ অভিনেত্রী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version