Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দারিদ্র্য কৃষকের ৯০ শতাংশ জমির ধান কেটে দিল মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি: এক দিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়, অন্যদিকে শারীরিক অক্ষমতা ও টাকার অভাব। এসব কারণে জমির পাকা ধান কাটা সম্ভব হচ্ছিলনা দুই কৃষকের। এমন পরিস্থিতিতে সংসারে সংকট ও খাবারের অভাব নিয়েই দিনাতিপাত করছিলেন তারা। এ খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন।

শুক্রবার ঘাটাইল উপজেলার মোমিনপুর গ্রামের দরিদ্র ২কৃষকের ৯০ শতাংশ পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের পক্ষ হতে জানায়, বর্তমান পরিস্থিতিতে গরীব কৃষকদের ফসল কেটে দিয়ে সামান্য কষ্ট দূর করতে এগিয়ে আসে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। তারা বিগত সময়ে অনেক সমাজ সেবামূলক কাজ করে আসছে এবং ভবিষ্যতে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে বলেও জানায়। বিগত দিনে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ, জিবানুনাশক স্প্রে কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ এবং মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে সচেতনতা মূলক কাজ করে আসছে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি, সাঃ সম্পাদক, মোঃ আঃ হাকিম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, সুশান্ত কুমার, মোঃআশিকুর রহমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃতায়েব হোসেন, মোঃ টুটুল, মোঃ শরিফ, মোঃ ফেরদৌস, মোঃ রানা, মোঃ সাগর, মোঃ মামুন, মোঃ সাই­দ মোঃ সাহিনুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। মানব সেবাই আমাদের মূল লক্ষ। ধান‌ কে‌টে দেওয়ায় কৃষকরা দারুণ খু‌শি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version