বুধবার, জুন ২৪, ২০২৬
Homeস্বাস্থ্য কথাদীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন?

দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন?

আমরা অনেকেই দীর্ঘ সময় ধরে, কেউ কেউ প্রায় সারা দিনই চেয়ারে বসে কম্পিউটারে কাজ করে থাকি। এভাবে কাজ করার কারণে কোমর ও ঘাড়ে ব্যথা, পিঠে অস্বস্তি ও মাথা, চোখ ব্যথা করতে পারে। এ ছাড়া চেয়ারে হাতল না থাকলে ও কি–বোর্ড, মাউসের জায়গার অসামঞ্জস্যের কারণে কনুই, কবজি বা আঙুলে সমস্যা হতে পারে। তাই দীর্ঘ সময় বাড়িতে বা অফিসে বসে কাজ করার সময় সঠিক দেহভঙ্গি ও সঠিক চেয়ার–টেবিল জরুরি।

• কম্পিউটারের মনিটর ও মাথার লেভেল সমান্তরাল থাকবে। পর্দার উপরিভাগ থাকবে চোখের সমান্তরালে, যাতে ঘাড় উঁচু করে না দেখতে হয়।

• হাত দুটো কি–বোর্ডের লেভেলে থাকবে। দূরত্ব বেশি হবে না।

• পা থাকবে পাদানির ওপর বা সমতল মেঝেতে।

• পেছনে ও কোমরে সাপোর্ট থাকলে ভালো। এ জন্য পোলো বা বালিশ বা প্যাঁচানো তোয়ালে ব্যবহার করা যায়।

• কম্পিউটার ডেস্ক এমন জায়গায় থাকবে যেন সূর্যের আলো ব্যাঘাত না ঘটায়।

• একেকজন মানুষের জন্য একেকভাবে উপযুক্ত টেবিল, চেয়ার, ডেস্ক ইত্যাদির মাপকাঠি ঠিক করতে হয়। এ জন্য প্রয়োজনে প্রশিক্ষিত ব্যক্তির সাহায্য নেওয়া যায়। কারও কারও জন্য বিশেষ ধরনের ইকুইপমেন্ট, যেমন-বিশেষ কিবোর্ড, কি–বোর্ড ট্রে, ডকুমেন্ট হোল্ডার, বিশেষ অফিস চেয়ার, পাদানির ব্যবস্থা করা লাগতে পারে।

• কাজের ফাঁকে কোমর ও পেছনের স্ট্রেচিং এক্সারসাইজ শিখে নিতে হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular