Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দুদুকে মনোনয়নে মির্জা ফখরুলের অনুরোধ ফিরিয়ে দিলেন তারেক, পদত্যাগ করতে পারেন মহাসচিব

News Tangail

নিউ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও শেষ দৌড়ে দলীয় মনোনয়ন পাননি তিনি। তার বদলে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ। ওই আসনে শরীফের বদলে দুদুকে চূড়ান্ত মনোনয়ন দেয়া নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের কাছে আর্জি জানালেও তা ব্যর্থ হয়েছে। এমন প্রেক্ষাপটে শোনা যাচ্ছে, ক্ষোভে-অপমানে যেকোন সময় তিনি তার মহাসচিব পদ থেকে সরে দাঁড়াতে পারেন। দলের একাধিক সূত্রের বরাতে এই তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা-১ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করার পর দুদু একপ্রকার নিশ্চিত ছিলেন নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন। ফলে মনে মনে তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন। এ নিয়ে সমর্থকদের সঙ্গে বৈঠকও করেছেন কয়েকবার। কিন্তু চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফের কাছে তাকে হেরে যেতে হয়েছে দুদুকে। এরইমধ্যে খবর চাউর হয়েছে, অন্তত দেড় কোটি টাকার বিনিময়ে চুয়াডাঙ্গার ওই আসনটি তারেক রহমানের কাছ থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন শরীফুজ্জামান শরীফ। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের বরাত দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনে তারেক রহমানের মনোনয়ন বাণিজ্যের সম্পর্কে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদুর সমর্থক ও চুয়াডাঙ্গা বিএনপির একাধিক নেতা।

এমন প্রেক্ষাপটে শামসুজ্জামান দুদু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চুয়াডাঙ্গা আসনে তাকে পুনর্বিবেচনার জন্য আর্জি জানালে বিষয়টি তারেক রহমান প্রত্যাখ্যান করেন। এমনকি মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নির্বাচন পরবর্তী সময়ে মহাসচিব পদ থেকে সরিয়ে নেয়ার হুমকি দেন। এর প্রেক্ষিতে ক্ষোভে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের আগেই মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনো পুরোপুরি কিছু জানি না। তবে তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল সাহেবের কোন একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেটা জানি। আমি পুরো বিষয় না জেনে কোন মন্তব্য করতে পারবো না।

এদিকে এ বিষয়ে জানতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version