অনলাইন থেকে: বগুড়ার শেরপুরে পুজা মন্ডপে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় বিশালপুর ইউনিয়নের চুলকুটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ক্ষিতিশ মহাতো (৪৫), বুদু মাহতো (৪২) ও পলাশ (৪০)। নিহতরা সবাই চোরকোটা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, উপজেলার চুলকুটিয়া পুজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুল কুটিয়া গ্রামের পূজান্ডপ সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে সংযোগ নিয়েছিল।
পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে যান ক্ষিতিশ মহাতো তাকে উদ্ধার করতে গিয়ে বুদু মাহতো, পলাশ।
এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ক্ষিতিশ, বুদু মাহতো ও পলাশ। তাদের উদ্ধার করতে গিয়ে ক্ষিতিশ মাহাতোকে ছেলে বুজন মাহাতো গুরুতর আহত হয়।

