Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দেলদুয়ারে মহিষের আক্রমণে প্রাণ গেল নারীর, আহত ১০

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে হাজেরা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহিষের মালিকসহ অন্তত ১০ জন। রবিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম একই ইউনিয়নের তারুটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী। অপরদিকে আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সকালের দিকে লাউহাটি ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়ার একটি পাগল মহিষ তারুটিয়া গ্রামের লোকদের ওপর আক্রমণ করে। এতে নারীসহ ১১ জন আহত হন।

এর পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। আহতদের মধ্যে বিকাল ৩ টার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মহিষটিকে মেরে ফেলেন।

এদিকে, টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জানান, ঢাকা থেকে অজ্ঞানকারী দল এসেছিলো। তবে তার আগেই স্থানীয় লোকজনরা মহিষটিকে মেরে ফেলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version