Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দেলদুয়ারে শপথ নেয়ার এক মাসপর নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ছবি- সংগৃহীত।

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলুদয়ারে শপথ গ্রহণ নেয়ার পর নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া…….ইলাইহি রাজিউন।

সে উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। তিনি বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

লায়ন এম শিবলী সাদিক জানান, বাদ জোহর আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাসুদুল হাসান তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিমসহ জেলা ও উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর (২০২১) আটিয়া ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। তার আগেই ৮ নভেম্বর (২০২১) চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বাবুল উজ্জামান মোল্লা (৪১) মারা যাওয়ায় নির্বাচন স্থগিত হয়ে যায়।

পরে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাসুদুল হাসান তালুকদার নির্বাচিত হন। গত ১ ফেব্রুয়ারি শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version