Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

‘দেশের প্রতিটি দুর্যোগে জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ’

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের প্রতিটি অর্জনের সাথে যেমনি রয়েছে আওয়ামী লীগ, তেমনি দেশের প্রতিটি দুর্যোগ, সংকটে জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।
আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা মোকাবিলায় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও শেখ হাসিনার সরকার সংক্রমণ রোধ, চিকিৎসা ও মানুষের সুরক্ষায় কাজ করছে। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। শেখ হাসিনার নিবিড় মনিটরিংয়ের ফলে সমন্বয়হীনতা কমে এসেছে, বাড়ছে সমন্বয়। শেখ হাসিনার সাম্প্রতিক পদক্ষেপগুলোতে জনমনে আস্থা আবারও সুদৃঢ় হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version