Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীতে দেশের বিভিন্ন স্থানে সা¤প্রদায়িক অপশক্তি কর্তৃক পূজামÐপ বাড়িঘরে হামলা ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ গুন ঝন্টু, টাঙ্গাইল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় লাল গৌড় প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও দোকান ও বাসাবাড়ীতে হামলা অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে সারা বাংলাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় সর্বস্তরের হিন্দু নারী পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version