Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দ্বিতীয় ধাপ: ‘সুষ্ঠু ও সুন্দর’ ভোট হয়েছে: ইসি সচিব

News Tangail

অনলাইন থেকে: দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভা নির্বাচনে ‘দুয়েকটি নগণ্য ঘটনা’ ছাড়া ‘সুষ্ঠু ও সুন্দর’ ভোট হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। শনিবার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইসি সচিব।

তিনি বলেন, নির্বাচনে সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল এবং সবার সহযোগিতায় ৬০ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটাররা লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। এই নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়েছে। তবে সম্পূর্ণ ফল আসার পর সঠিক জানা যাবে।

মো. আলমগীর বলেন, দ্বিতীয় ধাপের এ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। দুই-একটি জায়গায় দুষ্কৃতিকারীরা ভোটে বিঘ্ন ঘটাতে চেয়েছিল। তবে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগুলোকে সম্পূর্ণরূপে কন্ট্রোল নিয়েছে এবং তারা নির্বাচনে পরিবেশ নষ্ট করার সুযোগ দেননি। কিছু দুষ্কৃতিকারীরা ভোট এলেই এমনটি করে, এরা সুযোগসন্ধানী।

তিনি আরও বলেন, এবারের পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশে ৬০টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩১টিতে ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে। তবে ইভিএমে ভোট বেশি পড়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version