Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধনবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবীতে মানববন্ধন

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র ইউনিয়নের রাস্তার দু’পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবীতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।

রোববার (০২ মে) দুপুরে বলিভদ্র ইউনিয়ন পরিষদ ফটকের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবী জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version