Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধনবাড়ীতে নির্যাতন করে গৃহবধূ হত্যার অভিযোগ; বিচারের দাবীতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধান

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্যাতন করে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে স্বামী-শাশুড়ি ও নোনাসের বিরুদ্ধে। এমন নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরাচালা গ্রামে। এদিকে এক সন্তানের জননী গৃহবধূ সুইটি (২০) হত্যার বিচারের দাবীতে সোমবার দুপুরে তার স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

ওই গৃহবধূর বাবা-মা ও এলাকাবাসী জানান, বিগত ২ বছর আগে ধনবাড়ী উপজেলার জাগিরাচালা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে সুইটি (২০) কে একই গ্রামের মোতালেব মুন্সির ছেলে মো. রোকন (২২) এর সাথে ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আরো মোটা অংকের টাকা এনে দেওয়ার জন্য স্বামী-শাশুড়ি ও নোনাসসহ সকলেই মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করতে থাকে।

এতে মাঝে মধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত শনিবার (২৫ জানুয়ারি) স্বামী-শাশুড়ি ও নোনাস মিলে গৃহবধূ সুইটিকে বেদধড়ক পিটিয়ে আহত করে। পরে খাবার লবণের সাথে বিষ মিশিয়ে জোর করে খাওয়ানো হয়। খাওয়ানোর পর তার অবস্থা বেগতিক দেখে তাকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রোববার রাতে চিৎিসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ সুইটির মৃত্যু হয়। ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

গৃহবধূর বাবা তোফাজ্জল ও মা শেফালি বেগম জানান, যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া জানান, শুনেছি মেয়েটি বিষ পানে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে মামালা দেয়া হলে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বামী-শাশুড়িসহ বাড়ীর সবাই বাড়ীতে তালা ঝুঁলিয়ে পালিয়ে গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version