Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধনবাড়ীতে প্রবাসী মটরস্ এর উদ্বোধন

News Tangail

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে গতকাল সোমবার বিকালে ধনবাড়ী বাসস্ট্যেন্ডে হিরো মোটর সাইকেলের একমাত্র ডিলার মেসার্স প্রবাসী মটরস্ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।

ধনবাড়ী বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধনবাড়ী জনতা ব্যাংক লিঃ পাইস্কা শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল, নিলয় মটরস্ লিঃ (হিরো) ঢাকা- ২ এর রিজিয়নাল ম্যানেজার বিশ্বজীত ভট্টাচার্য্য, মেসার্স প্রবাসী মটরস্ এর প্রোপ্রাইটার মো. খোকনুজ্জামান, নিলয় মটরস্ ঢাকা- ২ এর টেরিটরি ম্যানেজার মো. হেলাল হোসাইন, নিলয় মটরস্ ঢাকা- ২ এর টেরিটরি ম্যানেজার সেলস্ মো. রাজু আহমেদ, প্রবাসী সমবায় সমিতির সভাপতি সভাপতি মীর শাকিল আহামেদ প্রমূখ।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ধনবাড়ী নওযাব শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইদ্রিস হোসাইন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version