Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধনবাড়ীতে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম জানান, করোনাভাইরাস প্রতিরোধে ও সবার মাঝে সচেনতার বৃদ্ধির জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে ৮‘শত টাকা জরিমানা করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

তিনি আরও জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেকে ধনবাড়ী থানার আইন-শৃংঙ্খলার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version