Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধনবাড়ীর বৈরান নদীর মাটি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

Exif_JPEG_420

ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীর বৈরান নদী রক্ষা বাঁধের দু’পাশের মাটি অবৈধভাবে চুরি করে বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে উপজেলার পাইস্কা ইউনিয়নের বেড়িপটল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মো. হাফিজুর রহমান টুটুল।

দন্ডপ্রাপ্তরা হলেন, ধনবাড়ী পৌর শহরের ছত্রপুর এলাকার ফলজ হোসেনের ছেলে মো. আসাদ হোসেন (২২) ও একই এলাকার মৃত আ. করিমের ছেলে রঞ্জু মিয়া (২৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে বৈরান নদীর রক্ষা বাঁধের দু’পাশের মাটি বিক্রি করে আসছিল। এমন অভিযোগে সরেজমিনে গিয়ে রক্ষা বাঁধের মাটি কাটার সময় সেখানে থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা মোবাইল কোর্টের আইন ৭ (২) ধারা মোতাবেক তাদের দু’জনকে ১ লাখ টাকা ও অনাদায় ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version