Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধনী ব্যক্তিরা তাদের সম্পদ ধরে রাখতে যে ৫টি কাজ করে

আপনি যত টাকাই আয় করেন না কেন ধনী হওয়ার মানসিকতা এবং টাকার সঠিক ব্যবহার না করলে সম্পদ ধরে রাখতে পারবেন না। ধনী ব্যক্তিরা তাদের সম্পদ ধরে রাখতে সব থেকে বড় যে পদক্ষেপ নেয় তা হল সম্পদ বৃদ্ধি অব্যহত রাখা। আজকের এই সংক্ষিপ্ত আর্টিকেলে আমি আপনার সাথে ধনী ব্যক্তিরা তাদের সম্পদ ধরে রাখতে যে ৫টি কাজ করে তা শেয়ার করার ইচ্ছা প্রকাশ করছি।

১। আর্থিক সম্পদ বৃদ্ধির মানসিকতা থাকে আপনি প্রায় শুনে থাকবেন টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। এই কথা আংশিক সত্য যে, টাকা পয়সা দিয়ে হয়ত সুখ কেনা যায় না। কিন্তু পর্যাপ্ত মুখরোচক খাবার, বিলাসবহুল জীবন, দামী দামী গাড়ি, বিদেশ ভ্রমন, অন্যকে সাহায্য সহযোগিতা করা যায়।

অন্যদিকে দারিদ্র দিয়ে কিছুই কেনা যায় না। আপনি সুখও কিনতে পারবেন না আবার বিলাসবহুল জীবনযাপনও করতে পারবেন না।

ধনী ব্যক্তিরা আর্থিক সম্পদ বৃদ্ধির মানসিকতা দিন দিন ধাপে ধাপে বাড়িয়ে তোলে। ফলস্বরূপ, তারা তাদের সম্পদ আরো বাড়াতে পারে এবং তাদের সম্পদ ধরে রাখতে পারে।

২। কমফোর্ট জোনের (comfort zone) বাইরে গিয়ে কাজ করে ধনী ব্যক্তিরা জানে যে কমফোর্ট জোনের ভিতরে কোন অর্জনই নেই। তারা তাদের জীবনে যত সাফল্য পেয়েছে সবই কমফোর্ট জোনের বাইরে।

তারা বিশ্বাস করে যে সম্পদ ধরে রাখতে হলে কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে হবে।

৩। তাদের একাধিক আয়ের পথ থাকে যেখানে আপনার আমার হয়ত ১টি আয়ের পথ সেখানে ধনী ব্যক্তিদের কমপক্ষে ৪ আয়ের পথ থাকে। আমাদের যখন এই ১টি আয়ের পথ কোন কারনে বন্ধ হয়ে যায় তখন আমরা আর্থিক ভাবে পঙ্গু হয়ে পড়ি।

অন্যদিকে ধনী ব্যক্তিদের ৩/৪টি আয়ের পথ থাকার কারনে ১টি বন্ধ হয়ে গেলেও বাকী ২/৩টি পথ তাদের জন্য খোলা থাকে এবং আয় আসা অব্যহত থাকে। ফলে তারা কখনই আর্থিক ভাবে পঙ্গু হয় না।

৪। তারা টাকাকে অলস ভাবে না রেখে বিনিয়োগ করে।

ধনী ব্যক্তিরা জানে যে বিনিয়োগই তাদের সম্পদ বৃদ্ধির মূল চাবিকাঠি। তারা টাকা জমায় বিনিয়োগ করার জন্য, যেখানে হয়ত আমি, আপনি, টাকা জমাই শুধু জমানোর জন্য।

এছাড়া অলস ভাবে টাকা জমালে মুদ্রাস্ফীতির জন্য হয়ত আমাদের টাকায় আমরা লস খাব এবং অন্যদিকে সম্পদশালীরা বিনিয়োগের মাধ্যমে তাদের সম্পদ বাড়িয়ে চলছে।

৫। তারা পরিকল্পিত ঝুঁকি নেয়: প্রকৃত ধনী ব্যক্তিরা বড় ব্যবসায়িক সিদ্ধান্তে জুয়া খেলে না। তারা পরিকল্পিত ঝুঁকি নেয় এবং ঝুঁকি নেওয়ার আগে সম্ভাভ্য লাভ ও লস বুজেই ঝুঁকি নেয়, তারা এমন ঝুঁকি নেয় না যা তারা বহন করতে পারবে না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version