Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’, নারী বাউল রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর গ্রামে একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে বাউল শিল্পী রিতা দেওয়ান পবিত্র ইসলাম ধর্ম নিয়ে ‌‘কুরুচিকর মন্তব্য’ ও ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’ হানার অভিযোগে ওই নারী বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামে গত ৩১ জানুয়ারি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান ইসলাম নিয়ে রুচিহীন মন্তব্য করেন। এ নারী বয়াতি আল্লাহকে ‘শয়তান’ বলে ধৃষ্টতা প্রদর্শন করেন, পবিত্র কুরআনের আয়াতের অপব্যাখ্যা ও কটাক্ষ করে বক্তব্য উপস্থাপন করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version